Read more
প্রত্যাবর্তন - আরিফ আজাদ
বইটির ফ্ল্যাপের কথা:
মোহ আর মিথ্যের মধ্য দিয়ে পথ চলতে চলতে একটা সময় আত্মাগুলো নিমজ্জিত হয় অন্ধকারের অতল গহ্বরে। সেই ভয়ার্ত অন্ধকার কূপ থেকে কেউ আলোর দেখা পায়, কেউ পায় না। কেউ নিজের আত্মাকে পরিশুদ্ধ করে নেওয়ার সুযোগ লুফে নেয়, কেউ নিজেকে হারিয়ে ফেলে অতল থেকে অতলে। যারা ফিরে আসে, কেমন হয় তাদের গল্পগুলো? সে রকম একঝাঁক পরিশুদ্ধ আত্মার গল্প নিয়েই 'প্রত্যাবর্তন'।
বিবরণী:
বইটির লেখক আরিফ আজাদ এমন কিছু মানুষদের জীবনের গল্প তুলে ধরেছেন, যারা জীবনের ঘোর অন্ধকার থেকে ফিরে এসেছেন আলোর পথে। বইটিতে গল্পগুলো সহজ, সাবলীল ভাষায় তুলে ধরা হয়েছে। প্রতিটি গল্পে আল্লাহর পথে ফিরে আসার প্রেরণা এবং শিক্ষণীয় দিক পাওয়া যায়। এটি এমন একটি বই যা পড়লে জীবন বদলে যেতে পারে।
সূচিপত্র:
- আলোর পথে যাত্রা সরল পথের খোঁজে - পৃষ্ঠা ১৩
- টাইট্রেশন - পৃষ্ঠা ২০
- নীড়ে ফেরার গল্প - পৃষ্ঠা ৩৩
- পথিকের পথচলা - পৃষ্ঠা ৪১
- অন্ধের যাত্রা সমীকরণ - পৃষ্ঠা ৬১
- আপনারে খুঁজিয়া বেড়াই - পৃষ্ঠা ৬৭
- সংশয় থেকে বিশ্বাস - পৃষ্ঠা ৯২
- ফিরে পাওয়া গুপ্তধন - পৃষ্ঠা ১১৩
- প্রত্যাবর্তন - পৃষ্ঠা ১৩২
- আমার মায়ের বিয়ের প্রস্তাব - পৃষ্ঠা ১৫৭
- চলতে চলতে আলোর দেখা - পৃষ্ঠা ১৬১







